বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

শি মু ক লি

  • মেয়েটার ডাইরি থেকে
  • ২০২৪-০৭-০১ ১৩:০৩:৪১

প্রত্যেকটা মানুষের জীবনে জৈবিক চাহিদা থাকবে প্রকৃতিগত ভাবেই। কিন্তু মানসিক চাহিদা বা মনের ক্ষুধা যে কতটা গুরুত্বপূর্ণ তা যদি মানুষগুলো অনুধাবন করতে পারতো তাহলে হাসিগুলোর আড়ালে এত কষ্টের কাহিনী লুকানো থাকতো না ----
যান্ত্রিক জীবনের যাঁতাকলে পিষ্ট আমরা একে অপরের অনুভুতি গুলোই বুঝতে পারিনা। একটু হাসিমুখে কথা বলা, ভালোবাসা বিনিময় করা,সঙ্গির প্রিয় জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, উইকেন্ড এ বাইরে খাওয়া তাও যদি না হয় তবে অফিস থেকে ফেরার পথে তার প্রিয় ফুল নিয়ে আসা,  অফিস ফেরত সঙ্গির জন্য তার প্রিয় ডিশ রান্না করা এসবই হতে পারে ছোট ছোট উষ্ণতা প্রকাশের ভাষা।
আজকাল ফেসবুক আর হোয়াটস আপ এর দুনিয়ায় প্রিয় সঙ্গির থেকে বন্ধুরাই তো আপন----তাইতো দূরত্ব বাড়ছে আপনজন দের মধ্যেকার, একাকীত্ব চেপে বসছে প্রিয় সঙ্গি বা সঙ্গিনীর উপর। 
শুধু বিছানায় ঝড় তুলেই সঙ্গিকে আপন করার  ইচ্ছেগুলোই আরো পর করে দিচ্ছে সঙ্গিকে। কারন এঝড় সাময়িক এটার স্থায়িত্ব কম তাই তা মনকে ছুঁতে পারেনা ----
মনের ক্ষুধা মেটানোর হাজারো রাস্তা থাকলেও আমরা  সেটা অবজ্ঞা আর তুচ্ছ তাচ্ছিল্যেই পাশ কাটিয়ে যাই----
"তাইতো শিউলি কুড়ানো ভোরে তোমার জন্য আর মন কাঁদেনা ;
তোমার কষ্টে আমার চোখদুটো আর ছলছল করেনা ;
তোমার মন খারাপ হলে আমার কিইবা এসে যায় যেমন আমার হলে তোমার কিছু এসে যায়না"
 

 


এ জাতীয় আরো খবর