শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি,সঙ্গে এসআরবি ও বিজিবি প্রধান

  • গোপালগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৬-১১-২০ ১০:৩৮:২৯
ছবি: সংগৃহীত।

 জেলার সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার সকালে তিনি গোপালগঞ্জ সফরে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা, মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করার কথা রয়েছে।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেবেন তাঁরা। সভায় জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
আইজিপি,এসআরবি ও বিজিবি প্রধানের একসঙ্গে গোপালগঞ্জ সফরকে জেলার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে দেখা হচ্ছে।


গোপালগঞ্জ, আইজিপি, আইনশৃঙ্খলা


এ জাতীয় আরো খবর