শনিবার, নভেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ককটেল বিস্ফোরণ,বিস্ফোরক আইনে মামলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২০ ২৩:২১:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে বিকট শব্দে অন্তত: ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়  অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। এ সময় বাজারের লোকজন ছোটাছুটি করে পালাতে থাকে। একের পর দোকান দ্রুত বন্ধ করে দেয়া হয়। পর্ েএক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি,এসআরবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে এ ঘটনায় শুক্রবার(২০ নভেম্বর)  শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরনের ঘটনায় কেউ হতাহত হয় নি। কেউ আটক হয় নি। কোন ককটেল উদ্ধারও হয় নি। কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
 শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আনিসুর রহমান বলেন, নাশকত্ াপ্রতিরোধে বৃহস্পতিবার দিনব্যাপী ম্যাজিষ্ট্রেট ও উর্ধতণ পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে  নিরাপত্তা টহল চলার মধ্যেই সূযোগ বুঝে দূবৃত্তরা ককটেল ফাটায়। তবে এরপর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে। 


এ জাতীয় আরো খবর