শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২০ ০৯:৩৯:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, বৃহস্পতিবার(১৯ নভেম্বর)  সকাল ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায় জহুরপুরটেক বিওপির একটি টহল দল। অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ হয়।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটলিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল রাকিব আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জব্দ গরুর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮ লক্ষ টাকা। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক রাকিব। 


এ জাতীয় আরো খবর