বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • পরনে তার জলের শাড়ি
  • ২০২৪-০৭-০১ ১২:৫৩:০৪

এমন করে মনের ঘরে উঠলো কেন ঝড়
ঝড় না শুধু আরও আছে গুরুম গুড়ুম বাজ
সুখের ভেলায় রুদ্র নাচন নাচছে কেন আজ
উড়বে কী মন দূর আকাশে সয়না যেন তর।

ছিল যে এক আত্মভোলা মুক্ত বেদুইন 
ঠাঁই ছিল না কোথাও তার উটকো যাযাবর 
বললে কথা গুমড়ামুখো থাকতো নিরুত্তর 
ভাবছি বসে এত আবেগ কে দিলো যে ঋণ।

এলো কী কেউ আঁধার ঘরে একলা নিরালায়
জলের তলের পরির মতো লাস্যময়ী কেউ ! 
গুনতে থাকে খুব যতনে উথলপাথল ঢেউ
দেখেছিলাম স্বপ্নে তাকে নূপুর পরা পায়।

পরনে তার জলের শাড়ি রাঙা ছিলো পাড়
ফুৎকারে সে খুলে দিলো সকল বাতায়ন
তাই বুঝি মন পাখি হলো এমনি উচাটন
ভাবি নিকো পরশ পাবো দারুণ মুগ্ধতার।


এ জাতীয় আরো খবর