প্রিয় ফুল, বুনোপথ, মায়া শব্দ
সাঁওতালী মাদক দুপুর, নিরন্তর আড্ডা
হাতের তেলোয় তুলে রাখা সোনালী অঙ্গিকার ।
অভিমানে জল ছলছল বিষন্নতায়,
শেষ বিকেলের হাতছানি রোদে,
কোথায়,কোথায় না খুঁজেছি নিজেকে।
স্লিপিং পিলের আচ্ছন্নতায়,
আদিম প্রেমের বন্যতায় , শুন্যতার দীর্ঘশ্বাসে,
রঙিন স্বপ্নের নিরন্তর প্রতীক্ষায়।
স্বপ্নিল বর্ণছায়ায় , প্রিয় সুখের নিবেদনে
তোমাদের ভালোবাসার প্রচ্ছায়ায় খুুজি,
হারানো আমাকে খুঁজে ফিরি, আজো।