যে সন্তান বাবা-মাকে শ্রদ্ধা করে না
সে অন্যকে সম্মান করবে কীভাবে !
যে সন্তান বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়
অবয়বে মানুষ হলেও সে প্রকৃত মানু্ষ নয়,
পুথিগত শিক্ষা পেলেও সে সুশিক্ষিত হতে পরেনি।
এ ব্যর্থতা মা-বাবার --
কারণ সন্তানকে মানুষ করতে পারেনি,
তাইতো মা-বাবা মুখ বুজে সহ্য করে সব অত্যাচার।
ছাত্র শিক্ষককে সম্মান দেয় না,
শিক্ষকের সাথে অসাদাচরণ করে,
এ লজ্জা, এ ব্যর্থতা শিক্ষকের --
কারণ সে ছাত্রকে সুশিক্ষা দিতে পারেনি।
তাইতো শিক্ষক মাথা হেঁট করে সরে যায় সম্মান বাঁচাতে।
শিশুদের শাসন করে মানুষ করা যায় না,
স্নেহ-প্রেম,ভালোবাসা,স্বাধীনতা,
এবং তাদের মতামতের মূল্য দিতে হবে।
সে যখন আগুনে হাত দিয়ে তাপ অনুভব করবে
আর কখনো আগুনে হাত দেবে না।
প্রতিটা ক্ষেত্রেই এ'ভাবে শিক্ষা নিলে ---
সে মানুষ হবে, হবে প্রকৃত মানুষ।