মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সো নি য়া আ ক ন্দ

  • তুমি সাধারণ কেউ নও
  • ২০২৪-০৬-২২ ০১:২৯:৪২

আমি পরিপূর্ণ কোনো মানুষ নই।
এই দুনিয়ায় সম্পূর্ণ পরিপূর্ণ কে আছে, 
সে আমার জানা নেই।
আমার অনেক কিছুর কমতি আছে
হাহাকার আছে, শূন্যতা আছে, 
রাগ আছে অভিমান আছে। আমি সবাইকে সামলাতে পারি,
সামলাতে চেষ্টা করি।
কিন্তু মাঝে মাঝে নিজেকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে।
সেই কঠিন থেকে কঠিন তর সময়ে তোমার স্নেহমাখা ডাক 
আমাকে মুক্ত পবনের মতো শীতল করে।

বিচ্ছিন্নের এই দুনিয়ায় সবাই যখন ছিন্ন হতে ব্যস্থ
যেমন ভাই থেকে বোন,আত্মীয় থেকে স্বজন,সন্তান থেকে পিতা মাতা--
আমার হৃদয় তখন মরুভূমির ধূসর বালুচর 
তখন তুমি কোমল স্পর্শে বলো -ভেবো না আমি আছি না?
সেই একটি কথাই মরুভূমিতে বৃষ্টি হয় কচি কচি সবুজ স্বপ্নে ভরে উঠে স্বর্গোদ্যান। 

তুমি সাধারণ কেউ নও
তুমি সামান্য কিছু নও
তোমাকে ঘিরে তৈরি করেছি যে বলয়
তার মধ্যে আমি লুকিয়ে রেখেছি শত শত হুর
তোমার জন্য রেখেছি নিষ্পাপ ভালোবাসা 
নত মস্তকে দাঁড়িয়ে তোমাকে নিবেদন করে যাবো আজীবন। 
কেবল কোমল করে ডেকে নিও প্রদীপ নিভে যাওয়া পর্যন্ত। 
তোমার যা আছে তাই দিয়ে সন্ধান করে নিও
তোমার জন্য রাখা আমার অজস্র ধনভাণ্ডার।


এ জাতীয় আরো খবর