সেদিন তোমার বঞ্চিত মন
আমায় ডেকেছিল,পাহাড়ের কোলে,
উকি দেওয়া রোদের মাঝে মেঘেদের কানাকানির সাথে,
হয়েছিল আমাদের মন দেওয়া নেওয়ার পালা।
নিস্তব্ধ নীরব দুপুরে দুজনের একান্ত চাহিদা
মিটেছিল ভেজা দিনের অন্তরালে।
তৃষ্ণার্ত পথিক ছিলে তুমি,আকণ্ঠ জল পান করেছিলে,
আর আমার শূণ্য কলসটা মাটিতে গড়াগড়ি দিচ্ছে।
শূণ্য মনের দেওয়ালে আব্ছায়া ছবিটা যায়নি মুছে,
তুমি আছ আনমনে তোমার অঙ্গনে,
আর আমি--?চোখ চেয়ে বসে আছি
কে বুঝি এলো আমার আঙিনায়।।