বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

যোগিপোল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-০২ ২৩:০৮:০৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি    : যোগিপোল ইউনিয়নপরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তৃতায় দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ বলেছেন,‘‘সর্বোচ্চ জনকল্যাণে বাজেট বরাদ্দ সুষ্ট ও সঠিক ব্যবহার নিশ্চিত করে আলোকিত সমাজ ও স্মার্ট ইউনিয়ন পরিষদ রুপান্তরে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তৃণমূলকে শক্তিশালী করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে আরো বেশি দক্ষ ও চৌকস হতে হবে।’’আজ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনিএ কথাবলেন। যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব আসমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইউসুফ আলী খলিফা, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অপসার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক আলী বিশ^াস, শিরোমণি ওয়েভ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ লিটন । বাজেট সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন। উন্মুক্ত বাজেট সভায় মতামত তুলে ধরে বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা স.মবাবরআলী,ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য জিএম এনামুল কবির, মো: মামুন শেখ, মো: মনির হোসেন, মো: গোলাম কিবরিয়া, মো: রফিকুল ইসলাম রফিক, মো: হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বর হাফিজা বেগম, মাহফুজা বেগম, সাহারাজ লিখানম, সার্ভেয়ার মোঃকরশু আলী মোড়ল। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃআসলাম হোসেন, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক,আবু হেনা বাবলুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সচেতন ও গুণিজন ব্যক্তিবর্গ,বিভিন্নশ্রেনী পেশাএবংরাজনৈতিক, সামাজিক ও এলাকারগন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্ম্ক্তু বাজেট সভায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক খসড়া বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব আসমা খাতুন। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের জন্য সর্বমোট ৩ কোটি ২৯ লক্ষ ৮৫ হাজার ৮২৩টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। ঘোষিত প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে৩ কোটি ৩০ লক্ষ ১৮ হাজার ৭৫৬টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার ২৪ টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৭৪ হাজার ৭৩২টাকা। খসড়া বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ভৌত অবকাঠামো/ যোগাযোগখাতে। 

 


এ জাতীয় আরো খবর