বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আফিলগেটে পুকুরে বালু ভরাট করে অনাবাদি জমিতে চীনাবাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক সম

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-০২ ২৩:০৪:১৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খুলনার ফুলতলা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মশিয়ালী ব্লকের আফিলগেটে পুকুরে বালু ভরাট করে অনাবাদি জমিতে চীনাবাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন  ফুলতলায়  কৃষক সমির  উদ্দীন । ফুলতলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপালগজ্ঞ , খুলনা, সাতক্ষীরা, ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাদাম ,সার বীজ, দেওয়া হয়েছে । মশিয়ালী ব্লকে ২ হেক্টর জমিতে এবার বাদাম চাষ হয়েছে। কৃষক সমির  উদ্দীন বলেন অন্য যেকোনো ফসলের চেয়ে পরিশ্রম কম, বাজারে চাহিদাও ভালো, তাই বাদাম চাষে ঝুঁকে পড়েছি ।জানা যায়, উপজেলার কৃষকেরা চাষ পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে অভাবনীয় সাফল্য অর্জন করছেন।  পরিশ্রম কম বাজারে চাহিদা বেশি থাকায় কৃষক এই চাষের দিকে ঝুঁকে পড়েছেন। ফুলতলা উপজেলা কৃষি অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা বলেন    চীনাবাদাম একটি স্বল্পমেয়াদি অর্থকরী ফসল। এটি একটি উৎকৃষ্ট ভোজ্য তেলবীজ। চীনাবাদামের বীজে ৪৮ শতাংশ থেকে ৫০ শতাংশ তেল ও ২২ থেকে ২৯ শতাংশ আমিষ রয়েছে। কাঁচা ও ভাজা তো বটেই মাখন, চানাচুর, কেক, বিস্কুট, তরকারি, ভর্তা, তেল তৈরিতে চীনাবাদাম ব্যবহার করা যায়। স্বাস্থ্য সুরায় চীনাবাদামের রয়েছে নানা রকমের অবদান।বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, চীনাবাদামের প্রোটিন দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। চীনাবাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এর উচ্চমাত্রার নিয়াসিন দেহকোষ সুরা করে, বার্ধক্যজনিত রোগ প্রতিরোধ করে, মস্তিষ্ক সুস্থ রাখে ও রক্ত চলাচলে সহায়তা করে। চীনাবাদাম প্রতিরোধ করে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ও হার্টের রোগ। এতে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় গঠনে সহায়ক।চিকিৎসক ও গবেষকদের মতে, চীনাবাদামের ক্যারোটিন ও ভিটামিন-ই ত্বক ও চুল সুন্দর রাখে। এই বাদাম ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। রাতে ১০-১৫টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালিপেটে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। এ ছাড়া চীনাবাদাম ঠা-া, কাশি, মাথাব্যথা, দুর্বলতা, খাওয়ার অরুচি এবং নিদ্রাহীনতা রোগ প্রতিরোধে সমতা বাড়ায়।জানা যায়, উপজেলার কৃষকেরা একসময় শুধু ধান আর পাটের চাষ করে বছর পার করতেন। কিন্তু সময়ের ব্যবধানে তার আমূল পরিবর্তন হয়েছে। উপজেলা উপ - সহকারী  কৃষি কর্মকর্তা সালমা সুলতানা বলেন, এ অঞ্চলের চাষিদের মধ্যে বাদাম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের এই চাষে মনোনিবেশ করতে ফুলতলা উপজেলা  কৃষি অফিস যথাযথভাবে কাজ করে যাচ্ছে। 

 


এ জাতীয় আরো খবর