সোমবার, অক্টোবর ৫, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে অপরাধমূলক কাজের প্রস্তুতির সময় বার্মিজ টিপ চাকুসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-১৬ ২৩:২১:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচা এলাকায় অপরাধমুলক কাজের প্রস্তুতির সময়  একটি বার্মিজ টিপ চাকুসহ হাসান আলী(২৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে শহরের রামকৃষ্টপুর মাঝপাড়া মহল্লার মো. কহিতুরের ছেলে। গত বুধবার(১৫মে) রাত সোয়া ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয়।
বৃহস্পতিবার(১৬মে) সন্ধ্যায় জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
 

 


এ জাতীয় আরো খবর