স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন গড়তে স্কাউটদের এগিয়ে আসতে হবে
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৪-২৬ ১৮:১০:০৩
- Print
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের ২৮তম বার্ষিক সাধারণ সভার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, স্কাউট সমাজের প্রতিটি অন্যায়, কুসংস্কারাচ্ছন্ন ও পিছিয়ে পড়ার জায়গা এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন গড়তে এবং সচেতনতা বৃদ্ধি করতে স্কাউটদের আরোও ভূমিকা রাখতে হবে। প্রতিটি ভালো কাজে সবাইকে এগিয়ে আসার মাধ্যমেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার
আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জের লক্ষনাবন্দে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে ও আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) এডভোকেট প্রমথ সরকার এলটি সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী মাহমুদ রাজীর মিঠুন। স্কাউটার এমদাদুল হক সিদ্দিকী এলটির ক্বোরআন তেলাওয়াত ও প্রমথ সরকার এলটির গীতা পাঠের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক স্কাউটস পরিচালক মাহফুজা পারভীন এলটি, বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত, সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। কাউন্সিল অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা কমিশনার মামুন আহমদ, সিলেট মেট্রোজেলা কমিশনার আব্দুল মুহিত, হবিগঞ্জ জেলা সম্পাদক শাহজাহান কবির, মৌলভীবাজার জেলা সম্পাদক ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটস আন্দোলনে ভূমিকা রাখায় সিলেট অঞ্চলের স্কাউটারদের মধ্যে এ্যাওয়ার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।