মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতা খেলায় ঝিনাইদাহ মাগুরা জেলা দলকে পরাজিত করে

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-২৫ ২৩:৩৫:০০

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতা (২০২৪) শুভ উদ্বোধন বিকাল পৌনে ৪ টায় খুলনা আর, আর ,এফ পুলিশ লাইন মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কমান্ডান্ট আর,আর,এফ খুলনার (এডিশনাল ডিআইজি) নওরোজ হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এস এম ইকবাল হোসেন, আর আই আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফফার মোড়ল, সহ সকল কর্মকর্তা ও  খেলোয়ার বৃন্দ।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ঝিনাইদাহ  জেলা বনাম মাগুরা জেলা দল।খেলায় ঝিনাইদাহ ২- ১ গোলে মাগুরা জেলা দলকে পরাজিত করে বিজয় লাভ করে। আজ ২৬ শুক্রবার  একই মাঠে সকালে মেহেরপুর জেলা বনাম যশোর জেলা দল ও দুপুরে কুষ্টিয়া জেলা দল বনাম বাগেরহাট জেলা দল খেলায় অংশগ্রহণ করবেন। 

 


এ জাতীয় আরো খবর