বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

এ এ ম আ ব্দু ল্লা হ আ বু

  • নারী চেনা বিদ্যে...!
  • ২০২৪-০৪-২২ ২২:৪৫:২৩

নাড়ী টিপে রোগ চেনা
ও কাজটা বদ্যি'র।
জ্বর-টর,অম্বল -
পান্ডু কী সদ্যি'র।

নাড়ী টিপে নারী চেনা
বদ্যি'র কাজ নয় ?
চিনে যদি থাকো তুমি -
আমায় শেখালে হয় !

চেনা নারী চিনি না রে
ক্ষণে ক্ষণে বদলায় !
শিখিলাম এইটুকু -
এ জনমে আর নয় !

কতশত মহারথী
কতকত মহাজন -
নারীর চিনতে নাড়ী -
খোয়ালেন এ জীবন !


এ জাতীয় আরো খবর