চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড মর্দানা আইয়ুববাজার এলাকায় অন্তত: অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ বিষ্ফোরণের আলামত উদ্ধার করেছে ও দু’পক্ষের চারজনকে আটক করেছে। এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নি। তবে এলাকায় চরম আতংক বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,শনিবার (২০ এপ্রিল) সকালে বিবাদমান ৯ নং ওয়ার্ডের ১ বছর পূর্বে নিহত কাউন্সিলর যুবলীগ নেতা খাইরুল আলম জেম ও একই ওয়ার্ডের সাবেক ও মৃত কাউন্সিলর আ’লীগ নেতা আব্দুস সালামের সমর্থক দু’গ্রæপের মধ্যে ককটল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এর আগে গত বৃহস্পতিবার(১৮ এপ্রিল) রাতে ঘটনার শুরু ।
জানা গেছে, সন্ত্রাসের জনপদখ্যাত মর্দানা এলাকায় বর্তমানে জেমের পক্ষে আফজাল ও সালামের পক্ষে আবদুল্লাহ নামের দুই অনুসারী নেতৃত্ব দি্েচ্ছন। বছরের পর বছর চলছে রক্ষক্ষয়ী এই দ্বন্দ। এই দ্বন্দে কয়েকজন নিহতসহ বহু ব্যাক্তি পঙ্গু, বহু হামলা,জখম,মামলা, ধর্ষণ,লুটপাট,বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনায় মামলা দায়েয়ের বিষয়টি প্রক্রিয়াধীণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।