রবিবার, মে ৩১, ২০২৬

আজ ১৬৩ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় গোটা বিশ্বের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৮ ০৯:২২:২৩

দীর্ঘ ছুটির কারণে ঈদের আগে ও পরে ঢাকা এরই মধ্যে অনেকটা ফাঁকা। কিন্তু তাতেও খুব একটা হেরফের হয়নি রাজধানীর বাতাসের মানের। আজ সোমবার (৮ই এপ্রিল) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে বায়ুর মান পর্যবেক্ষণকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। 
তাদের সুচকে মোট ১৬৩ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ গোটা বিশ্বের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের দিল্লি। সকাল নয়টার এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ২৯৯।  ফলে সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সূচকে স্কোর ১৮৭ নিয়ে  দ্বীতিয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। আর স্কোর নিয়ে ১৭১ নিয়ে  তৃতীয় অবস্থানে রয়েছে  নেপারের কাঠমান্ডু। 
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। তাঁদের প্রতি বিশেষ যতœবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

 


এ জাতীয় আরো খবর