চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার ফিরোজ কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরীয়তুল্লাহ, জেলায় প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন কর্মরত সমাজকর্মী আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ প্রমুখ।
সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে অটিস্টিকদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা,তাদের অধিকার, উন্নয়ন ও জেলার প্রতিবন্ধীদের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা এবং সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।