জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রূপালী মৎসে স্বনির্ভর দেশ ভরে যাবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে ১৬ আগস্ট (রবিবার)এক র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সাধারণ সম্পাদক বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা। র্যালিতে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন পেশাজীবী ও মৎস্যজীবীরা র্যালিটি উপজেলার প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।