শনিবার, আগস্ট ১৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাথের পেঁয়াজু খেয়ে ৭ম শ্রেণীর ৭ ছাত্রী হাসপাতালে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-১৩ ২২:৩৮:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  ফুটপাথের পেঁয়াজু ও ভাজাপোড়া জাতীয় খাবার  খেয়ে ৭  কিশোরি  শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই ৭ জনই মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।  স্কুলের  প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার(১৩ আগষ্ট) সকাল ৮টায় স্কুলে আসার পথে শিক্ষার্থীরা  ওই সব  বাসি খাবার খায়। সকাল সাড়ে ৯টার দিকে তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। সাড়ে ১০টার পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকদের খবর দিয়ে  সকাল সাড়ে ১১টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি উর্ধতণ কর্তৃপক্ষকে জাননো হয়েছে। শিক্ষার্থীরা এখন ভালো আছেন বলেও জানান প্রধান শিক্ষক।
রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু শাহাদাৎ মাফুজ বলেন, শিক্ষার্থীরা ভালো আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ফুড পয়জনিং  এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সহপাঠী বন্ধুরা অসুস্থ হয়ে পড়লে  এর প্রভাবও কয়েক শিক্ষার্থীর উপর পেেড়ছে। সকল শিক্ষার্থী  বর্তমানে আশংকামুক্ত বলেও জানান ওই চিকিৎসক। 


এ জাতীয় আরো খবর