কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি রাহবার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ,দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আবদুল আলিম সুজন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী জেলার নির্বাহী সভাপতি কাজী মো: মমিন হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মফিজুল আলম,সাংগঠনিক সম্পাদক
খাজা মো: জসিম উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: লুৎফুর আমিন,সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মো: আবু হানিফ,কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মন্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো: শহীদ উল্যাহ খোকন প্রমূখ।