রবিবার, নভেম্বর ২২, ২০২৬

শীতের শুরুতেই সনাতনী সম্প্রদায়ের পাশে এমপি আলমগীর ফরিদ,আদিনাথ ঠাকুরতলায় কম্বল বিতরণ

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-২২ ১৫:০৫:২৭

মহেশখালী  (কক্সবাজার)  
শীতের  আগমনী  বার্তায়  দেশের  উপকূলীয় জনপদ মহেশখালীতে যখন শীতের প্রস্তুতি শুরু হয়েছে,তখন শীতার্ত  মানুষের  পাশে  দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন কক্সবাজার -২    (মহেশখালী–কুতুবদিয়া)  আসনের সংসদ  সদস্য  আলমগীর   মুহাম্মদ  মাহফুজ  উল্লাহ
ফরিদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক  সম্প্রীতির  বার্তা  নিয়ে তিনি মহেশখালীর ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ  সেবাশ্রম  আদিনাথ ঠাকুরতলায় সনাতনী  সম্প্রদায়ের  মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।  শীতের  শুরুতেই  তাঁর এ কর্মসূচি স্থানীয়ভাবে মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতির একটি উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে।
শনিবার  (২১ নভেম্বর  ২০২৬)  আদিনাথ ঠাকুরতলায় আয়োজিত   এ শীতবস্ত্র   বিতরণ  কর্মসূচিতে  সংসদ সদস্য নিজ  হাতে সনাতনী  সম্প্রদায়ের মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় শীতের কষ্ট লাঘবে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। মহেশখালী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের  ঐতিহ্যের  জন্য   পরিচিত। বিভিন্ন ধর্মের মানুষের  পারস্পরিক   শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে এ জনপদের সামাজিক বন্ধন গড়ে উঠেছে। এমন   বাস্তবতায়  একটি  ধর্মীয়  সম্প্রদায়ের  মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক সহযোগিতার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।   শীত  মৌসুমে   উপকূলীয়   দ্বীপাঞ্চলের নিম্ন আয়ের  মানুষের  জীবনযাত্রায়  বাড়তি চাপ তৈরি হয়। বিশেষ   করে   শ্রমজীবী, দরিদ্র  ও  অসহায়  পরিবার গুলোর   জন্য   শীত   নিবারণের   পর্যাপ্ত  পোশাক ও কম্বলের ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে  শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি শীতার্ত মানুষের সাময়িক কষ্ট লাঘবে সহায়ক হতে পারে।
স্থানীয়দের   প্রত্যাশা, শীতের  তীব্রতা  বাড়ার আগেই মহেশখালী  ও   কুতুবদিয়ার  প্রত্যন্ত  এলাকার প্রকৃত শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের কাছেও এ ধরনের সহায়তা পৌঁছাবে।  একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর