রবিবার, নভেম্বর ২২, ২০২৬

সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১১-২২ ১০:২৯:২০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো-গোপালগঞ্জ,ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর, ময়মনসিংহ,ফরিদপুর ও কক্সবাজার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
বিশৃঙ্খলা,সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন,বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
জনসাধারণের জানমালের নিরাপত্তা,স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

বিজিবিমোতায়েন, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা


এ জাতীয় আরো খবর