রবিবার, নভেম্বর ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পসের ভেতর ককটেল বিস্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২২ ১০:১২:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে অবস্থিত নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্প্ােসর ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে দুটি হোস্টেলে  অবস্থানরত ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার(২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণিত বিভাগ ও  ছাত্রী কমন রুম ভবনের মধ্যে দিয়ে যাওয়া ক্যম্পাসের প্রধান সড়কের উপর একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত বা আটক হয় নি।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন আকন্দ  বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। টহল পুলিশ এলাকার চারদিকে টহল জোরদার করেছে বলেও জানান ওসি।
সদর থানার অফিসার পরিদর্শক (অভিযান)  আব্দুর রউফ বলেন, কে বা কারা কেন ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আতংক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। পুলিশ বিস্ফেরণের আলামত জব্দ করেছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, কলেজের নৈশ প্রহরীরা বিস্ফোরণের সময় খাওয়া-দাওয়া করছিলেন। বৃষ্টির মধ্যে ঘটনার সময় কলেজের  প্রধান ফটক বন্ধ ছিল তবে একটি  ছোট গেট খোলা ছিল। ক্যাম্পসে মেয়েদের হোষ্টেলের পেছনে একটি বস্তি রয়েছে। ওই দিকের দেয়াল টপকেও  দূর্বৃত্তরা  ক্যাম্পাসে প্রবেশ করতে পারে।
অধ্যক্ষ  আরও বলেন, দ্রুত কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হবে। কলেজের সিসিটিভি ব্যবস্থা উন্নত করা হবে। ঘটনাটি সম্পর্কেও খোঁজ নেয়া হবে। 


এ জাতীয় আরো খবর