আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিরোমণি দিশারী যুব পর্ষদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০২-২২ ১৮:১৬:৪১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে শিরোমনি কেডিএ মার্কেটের উত্তর পাশ্বেফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ভোধক অতিথি ছিলেন ডা. নুশরাত জাহান লিন্ডা , এমবিবিএস , এফসিপিএস (গাঈনী) । প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আকরাম হোসেন, দিশারী যুব পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দিশারী যুব পর্ষদের সাবেক কার্যকারী সংসদ কর্মকর্তা ডা. শেখ আবু রায়হান নিবিড়। ফ্রি মেডিকেল ক্যাম্পে দিন ব্যাপী চিকিৎসা সেবা ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ, ইসিজি এবং বিভিন্ন ধরনের প্যাথলজিষ্টের মাধ্যমে পরিক্ষা নিরিক্ষা করা হয়।