মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গাড়ি চাপায় পাকিস্তানি বংশোদ্ভূত একই পরিবারের ৪ জন নিহত

  • আ্ন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২১-০৬-০৮ ০৮:৩৮:২৩

আ্ন্তর্জাতিক ডেস্ক: কানাডার ওন্টারিওতে বৃদ্ধ, নারী-শিশুসহ এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বালকটি।

সোমবার (৭ জুন) সন্ধ্যায় রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। তারা কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে বাস করতো। এদের মধ্যে দুই নারী, এক কিশোর এবং একজন মধ্যবয়স্ক রয়েছেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, লন্ডন এবং সারাদেশের মুসলিম সম্প্রদায়কে জানাচ্ছি, আমরা আপনাদের পাশেই আছি। ইসলামোফোবিয়ার স্থান আমাদের কোনো সম্প্রদায়ের কাছে নেই। এই ঘৃণা ছলনাময় ও জঘন্য কর্মকাণ্ড তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। গতকালের ঘৃণামূলক কর্মকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রিয়জনদের পাশে আমরা রয়েছি। আমরা হাসপাতালে থাকা শিশুটির সাথে আছি। তোমাদের জন্য রয়েছে আমার সমবেদনা।

এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করে ইমরান খান বলেন, তিনি এই ঘটনায় খুবই আহত হয়েছেন। পশ্চিমা দেশগুলোতে ক্রমাগত ইসলামভীতি বেড়ে যাওয়ার ঘটনায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তাছাড়া স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী গাড়িচালককে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ২০ বছর বয়সী ন্যাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় অভিযোগ আনা হয়েছে। এই হামলাকে 'ইসলামবিদ্বেষমূলক অপরাধ' হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।


এ জাতীয় আরো খবর