শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমি আশাবাদী ফোন পাওয়া যাবে: পরিকল্পনামন্ত্রী

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-০৮ ০৬:০৮:৫৭

নিউজ ডেস্ক: মোবাইল ফোন ছিনতাই হওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আইফোন যে নিয়েছে তা শনাক্ত হয়েছে। আমি আশাবাদী ফোন পাওয়া যাবে।

মঙ্গলবার (০৮ জুন) মন্ত্রণালয়ে একনেক সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলা বলছিলেন। চোখের পলকে ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার মোবাইল ফোন ফিরে পাওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, ফোন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি, আমাদের সেই প্রযুক্তি আছে। যে ব্যক্তি ফোন নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর