বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

রা ব বা নী স র কা র

  • সৌন্দর্যের আধার
  • ২০২৪-০২-০৮ ২৩:৫৬:২৭

অবশ্যই সবার স্বাধীনতা আছে কথা বলার
নিজমতে চলার এবং পছন্দের পোশাক পরার,
'স্বাধীনতা' শব্দটির মধ্যে অধীনতা খুঁজলে
খোলা আকাশে পাখির মতো কেউ উড়তে পারে না।

পোশাকের গুণে নারীরাও সৌন্দর্যময়ী হয়ে ওঠে ---
অবগুণ্ঠিত নারীর সৌন্দর্য খোঁজা শুধুই পণ্ডশ্রম  
কারণ আবরণে ঢাকা আভরণ দীপ্তি ছড়ায় না,
দেশ-প্রদেশের ভাঁজে ভাঁজে যে আদিম নিসর্গ
                          তার নান্দনিকতা খুঁজে পাই না, 
নারীর সৌন্দর্য টা ফুলের মতোই অবারিত, জ্ঞানগম্য,
নদীর মতোই স্রোতা, সুপেয়, সর্বভূতে তৃষ্ণার জল।

সমুদ্র সৈকতে যেমন পেন্টি-বিকিনিতে নারী লাস্যময়ী
দিঘির কাকচক্ষু জলে পল্লীবালার ভাসমান নগ্ন শরীর
                     স্ফীত নিতম্ব ও স্তনের অধীর হাবুডুবু ---
এমন মনোহর দৃশ্য দেখে কার ভালো লাগে না --- বলুন !

আমাদের সম্মোহিত দৃষ্টিতে মাখানো বিষাক্ত তির,
পাপ হবে জেনেও আমরা এ' সব সার্কাস দেখি,
শ্লীল-অশ্লীল প্রশ্নে তখন শিল্পকেই বড়ো করে দেখি
বস্তুত সৌন্দর্যই যেখানে মুখ্য --- পাপপুণ্য সেখানে গৌণ।

অতএব ! তোমরা নারীকে আর ঢেকে রেখো না
সর্ব বিধ স্বাধীনতা দাও তাদের, আমার আপত্তি নেই,
শুধু আমাকে খোলা চোখে দেখার স্বাধীনতা দিও
যাতে তার সকল সৌন্দর্যের আধার খুঁজে পাই।


এ জাতীয় আরো খবর