একুশ তুমি কেঁড়ে নিয়েছো
আমার ভাইয়ের প্রাণ,
একুশ তুমি বাংলা ভাষার
যুক্ত বর্ণমালার গান।
একুশ তুমি রক্তে কেনা
ওই স্বাধীনতার নাম,
একুশ তুমি রাজপথের
গায়ে ঝরানো ঘাম।
একুশ তুমি লাল সবুজের
প্রিয় যে বাংলাদেশ,
একুশ তুমি ধান শালিকের
চির সবুজের দেশ।
একুশ তুমি রক্তে রাঙানো
বর্ণমালার সেই গান,
একুশ তুমি শহীদ ভাইয়ের
কেঁড়ে নেওয়া প্রাণ।
একুশ তুমি মায়ের চোখে
সন্তান হারানোর নাম,
একুশ তুমি বাংলা ভাষা
ফিরে পাওয়ার দাম।