বুধবার, জুন ২৪, ২০২৬

রী তা রা য়

  • আদিমতা
  • ২০২৪-০২-০৩ ০৯:১৩:৫৪

নব্যযুগের নব্যরুপে ক্রীড়া করে আদিমতা
অত্যাধুনিক যুগেও দেখি সক্রিয় আছে
নতুন ভাবে আদিমতা। 
পাল্টেছে সে কাজের ধরণ, আজব মরণ!
পড়বে যে জন সেই জালেতে আজকে ধরা।
দুর্বলেরে কেউ কোনদিন দেয়নিকো ছাড়,
ক্ষমতার কাছে চিরকালই সে হয়তো- মরা!
সোজা -সরল, বোকা-সোকা,
তারাই আগে খাচ্ছে ধোঁকা! 
কার কি তাতে? নিরপরাধ শাস্তি পেলে?
রাঘব বোয়াল কবে ধরল, কখন, কোন সে জেলে? 
উন্নয়নের বইছে জোয়ার,উড়ছে ধব্জা নতুন ভাবে
তারি মাঝে খেলছে খেলা আদিমতা নিত্য- রুপে,নিত্য- ভাবে।।

 


এ জাতীয় আরো খবর