সেই পলাশ......
আমায় পাগল করা পলাশ,
আমার হলুদ পলাশ,
আমার লাল পলাশ!
পলাশ বলতো তুমি কার!
ফাল্গুনের?
না চৈত্রের,
নাকি পুরো বসন্তের!
জানো পলাশ!
আমার না খুব হিংসে হয়....
তোমায় নিয়ে যখন মেয়েরা গহনা বানিয়ে অঙ্গে তোলে,
তোমায় গায়ে মেখে অঙ্গ রাঙ্গায়,
তোমার ছবি নিয়ে বসন্তের শুভেচ্ছা জানায়,গান গায়,
তখননা আমার অঙ্গ-প্রত্যঙ্গ মন-
সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
কেন বোঝনা, পলাশ!
ওরা তোমায় শুধু চৈত্র-ফাল্গুনে আর বসন্তে খোঁজে,
আর আমি তোমায়....
ছয় ঋতুতে খুঁজি,
খুঁজি আমার শরীরের-মনে
আমার হৃদয়ের যৌবনে
পলাশ,তুমি সুঠাম দাঁড়িয়ে
আমার বাড়ির পাশে,
বার মাস অপেক্ষা করি-
কখন প্রথম পলাশটা ফুটে উঠে আমায় বলবে...
মন,
আমি তোমার পলাশ,
এসে গেছি আবার
শুধু তোমায় রাঙাবো বলে।।