বুধবার, জুন ২৪, ২০২৬

ফা র জা না ই য়া স মি ন

  • প্রেমে পড়ে ছিলাম
  • ২০২৬-০৬-২২ ১৭:২৭:৫৮

প্রথম দেখায় ভালো লেগেছিল তোমাকে,
তোমার মৃদু হাসিতে আটকে গিয়েছিল মন। 
তোমার স্পষ্ট সাবলীল কথায় মোহতে,
আমি ডুবে গিয়েছিলাম নিজের অজান্তেই।
  
এভাবেই প্রথম দেখায় তোমার প্রেমে পড়া,
তোমার মোহ মায়ায় আটকে যাওয়া। 
তোমার বুদ্ধিদীপ্ত চাহনিতে ছিল মাদকতা, 
ঠোঁটের কার্ণিশে তোমার হাসির দমকা হাওয়া।

আমি এভাবেই তোমার প্রেমে পড়ি,
মন তোমার প্রেমের স্বপ্নে ছিল বিভোর।
স্বপ্নই ছিল তোমাকে আপন করে পাওয়ার, 
হৃদয় ছোঁয়ার মতো ছিল তোমার অন্তর।


এ জাতীয় আরো খবর