বুধবার, জুন ২৪, ২০২৬

গোপালগঞ্জে জটিকা মিছিল বা সহিংসতার তথ্য মেলেনি,বলছে স্থানীয় পর্যবেক্ষণ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৩ ২০:২৫:১৬

গোপালগঞ্জ জেলায় মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো জটিকা মিছিল বা সংগঠিত কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেও এ ধরনের কোনো ঘটনার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিক জোবায়েরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কোটালীপাড়া শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে কোনো সহিংসতা বা জটিকা মিছিলের তথ্য তাদের কাছে নেই।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বললে বিভিন্ন মতামত উঠে আসে। কেউ কেউ বলেন, অতীতে বিতর্কিত হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বর্তমানে এলাকায় সক্রিয় নন। আবার অনেকে মত দেন, কোনো রাজনৈতিক দলের সব মানুষকে একভাবে দেখা উচিত নয় এবং কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে অন্যদেরও নেতিবাচক পরিচয়ের মুখোমুখি হতে হচ্ছে।
অন্যদিকে অটোরিকশা ও ভ্যানচালকদের কয়েকজন জানান, তারা নিজ এলাকায় কোনো ধরনের মিছিল বা রাজনৈতিক তৎপরতা দেখেননি বলে দাবি করেন।
তবে দেশের কয়েকটি জেলা নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্যের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন, এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক বেশি থাকায় পরিস্থিতি শান্ত ছিল।


এ জাতীয় আরো খবর