বুধবার, জুন ২৪, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের অরাজকতার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অবস্থান কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-২৩ ২০:৫২:৫১

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নাশকতামূলক তৎপরতা ও ঝটিকা কর্মসূচির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা দাবি করেন, আদালতের রায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে দেশে অস্থিরতা সৃষ্টি, জনমনে ভীতি ছড়ানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপির অনুমতিক্রমে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি।
কর্মসূচিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি আবু সাদাত মুহাম্মদ জাকির হোসেন, সোয়েব হাসান, ওবায়দুর রহমান অটল, আলমগীর কবির, আমিনুল হক রিবন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়তু এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল মাকসুদ মুরাদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, উসকানিমূলক প্রচারণা এবং সহিংসতা সৃষ্টির অপচেষ্টা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তারা আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আইন মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো ধরনের অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।

 


এ জাতীয় আরো খবর