রুপসায় ইসলামি ঐক্যজোটের নির্বাচনী অফিস উদ্বোধন
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-১২-২৭ ২১:৫৭:২১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ইসলামি ঐক্যজোটের খুলনা ৪ আসনের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামান্তসেনায় নির্বাচনী অফিস উদ্ভোধন গতকাল সকাল ১১ টায় অনুস্ঠিত হয়। পরে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে ইসলামি ঐক্যজোটের খুলনা ৪ আসনের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন রুপসা উপজেলার বিভিন্নস্থানে লিফলেট বিতরন, উঠান বৈঠক করেন এ সময় তিনি বলেন আগামি ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দে গিয়ে মিনার প্রতিকের পক্ষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি অবহেলিত রুপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষের জন্য ব্যাপক উন্নয়ন , মাদক , সন্ত্রাস , চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো। এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।