কষ্ট- কষ্ট- কষ্ট বুকে,
কষ্ট আমার চোখেমুখে,
কষ্ট সারা গায়।
কষ্ট ছাড়া দেয় না পাড়া,
সুখের নাগাল দু'হাত ঝাড়া,
কষ্ট ঝিম-ঝিমায়।।
'লাল কষ্ট নীল কষ্ট',
সবুজ হলুদ হয় স্পষ্ট,
সাদা কালো স্মৃতি ভ্রষ্ট,
কষ্ট যে কমলায়।।
কষ্ট হয়ে ভাসে আকাশ,
কষ্ট হয়ে বইছে বাতাস,
কষ্টের মঞ্জরি ফোটে,
কোকিল নয় কাক জোটে,
কষ্টের বাগিচায়।।
কষ্ট আগুন কষ্ট ফাগুন,
কষ্টে- কষ্ট বাড়ে দ্বিগুন,
কষ্টের গান মনে গুনগুন
যন্ত্রণা বাড়ায়।।