আগে মানুষের সাথে আমি খুব মিশার চেস্টা করতাম,
মনে হতো আমার সবাই আপন।
সবার সাথে না মিশলে আমার ঘুম আস তো না,
একটা খাবার তৈরি করলে মনে হতো
আসে পাশের সবাইকে দিয়েই তারপর খাই।
আমি এমনই।
মহান আল্লাহ আমাকে এভাবেই বানিয়েছেন।
হাসিখুশি আর প্রানবন্ত এই আমি
এখন মানুষের কাছ থেকে দূরে থাকার চেস্টা করি।
আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি,
মানুষ দূর থেকেই সুন্দর।
কিছু কিছু মানুষকে আপনি যতই
আপন ভাবেন আর সম্মান করেন,
তারা সুযোগ পেলেই আপনাকে তুচ্ছ আর
অসহায় ভেবে অসম্মান করা শুরু করে দেবে,
কস্ট দেবে, ছোট করার চেস্টা করবে।
তাই আমি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি।