শনিবার, নভেম্বর ২১, ২০২৬

তু হী ন বি শ্বা স

  • সময়টা কুলাঙ্গার
  • ২০২৩-১২-১০ ২২:৫৯:৩৮

ক্ষুধার জ্বালায় শব্দ জ্বলে; 
কবিতাগুলো পুড়ে ছারখার 
অনুভূতির দল কঙ্কালসার, 
সময়টা আজ কুলাঙ্গার! 

মস্তিষ্কের নিউরনে অনুরণন; 
গারদে ঠাঁই হয় অন্তরাত্মার
হতভাগা করে ভাগ্যের পণ,
মরার আগে মরে যায় মন।


এ জাতীয় আরো খবর