সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

র ও শ ন আ রা রু শো

  • আমাকে শাস্তি দাও
  • ২০২৩-১২-০৫ ২২:৪৩:৪৮

হাঁ,আমি সেই ভাগ্যবান মানুষ, 
  যে জন্মের দুমাস না যেতেই শুনেছি,
 "রাষ্ট্রভাষা বাংলা চাই। "
  আমি সেই ভাগ্যবান মানুষ,
  যে তারুন্যের উচ্ছলতা আর জয়ের
  আগবেগঘন আনন্দ অনুভব করেছি
  ছাত্র নেতৃত্বের মাঝে।
  আমি সেই ভাগ্যবান মানুষ,
  যে উনসত্তুর দেখেছি,
 "জেলের তালা ভাংবো-
  শেখ মুজিবকে আনবো"-
 স্লোগানে মুখরিত করেছি,
ছোট্ট অনিন্দ সুন্দর  আমার-
 জন্মভূমি  চাঁদপুরকে।
আমি সে ভাগ্যবান, যে 
যে সত্তুর  দেখেছি,
নির্বাচনে নিরংকুশ  জয় দেখেছি।
আবার একাত্তুর দেখেছি,
দেখেছি মুক্তিযুদ্ধ।
আর সে স্রোতে ভাসতে দেখেছি-
গ্রম থেকে গ্রামান্তরে,
নিজেকে  একা... একাকী
 হায়েনার হীংস্র নখর থেকে-
বাঁচতেও শিখেছি সেদিন।
আমি সেই ভাগ্যবান মানুষ, 
যে ৭ই মার্চের ভাষন শুনেছি,
ভাষনতো নয়,প্রজন্ম থেকে প্রজন্মে
রেখে যাওয়া অনাদিকালের এক মহাকাব্য।
আমি স্বাধীনতা দেখেছি,আর হাহাকার 
-হৃদয়ে অনুভব করেছি,বিজয়ের উল্লাসে,
পিতার অনুপস্থিতি।
১০ই জানুয়ারি  দেখেছি,
নিজের উৎকন্ঠিত  অস্তিত্ব 
অনুভব করেছি,সোহরাওয়ার্দী 
ময়দানে, লাখো জনতার মাঝে
পিতার আগমনের অপেক্ষায়।
আমি সেই ভাগ্যবান মানুষ, 
স্বাধীন  বাংলাদেশে ১৭ইমার্চ-
প্রথম জন্মদিন দেখেছি পিতার।
ফুলের মালা কন্ঠে পড়িয়ে  দিতেই
শিহরিত হৃদয়-মন, " এ কার আশির্বাদের
ছোঁয়া শিরোপরে আমার!"
হাঁ আমিই সেই হতভাগ্য মানুষ,
যে সেদিন প্রতিবাদ করিনি কঠোর অটলতায়।

আমিই সেই হতভাগ্য মানুষ,
যে বাঁচাতে পারিনি হায়েনার হীংস্র আক্রমন থেকে-
জাতির জনক পিতা শেখ  মুজিবুর রহমান,  
বঙ্গমাতা, শেখ ফজিলতুন্নেছা মুজিবকে,বাঁচাতে পারিনি,
সে বাগানের প্রস্ফুটিত  গোলাপ রাসেলকে।
আমাকে শাস্তি দাও।


এ জাতীয় আরো খবর