শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

দেশের ৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল নির্বাচন কমিশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৪ ২২:৩৪:৫৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। নির্বাচন কমিশন তাতে অনুমোদন দিয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এ জাতীয় আরো খবর