ডুমুরিয়া নিসচার প্রতিষ্ঠা বার্ষিকি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- খান মহিদুল ইসলাম,
-
২০২৩-১১-২৯ ২০:৩১:৫০
- Print
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৯-১১-২০২৩ বুধবার সন্ধ্যা ৬ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্তরে হোটেল আপ্পায়নে নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১লা ডিসেম্বর নিসচার প্রতিষ্ঠা বার্ষিকি যথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১লা ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্তরে রেলি, আলোচনা সভা এবং নিসচা কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছাগল(উপহার )বিতরন করার সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার, সামাজিক ব্যক্তিত্ব শেখ সেলিম আক্তার স্বপন, প্রেস ক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, নিসচা যুগ্ম সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকারি সদস্য গাজী সোহেল আহমেদ, এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারি, ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।