ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নির্দলীয় নিরপেক্ষ সরকার এর অধিনে নির্বাচনের দাবিতে চলমান ১ দফার দাবি আদায়ে বিএনপির ২য় দফার অবরোধ কর্মসূচির ১ম দিন রবিবার অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট বিক্ষোভ মিছিল বের করা হয় । এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ,মো: সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,রাকিবুল ইসলাম,মোঃ সিফাত,আখীরুজ্জামান, রাফছি হাওলাদার, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ বলেন শুধু বিএনপি নয় এখন সারা দেশের মানুষ তাদের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে । দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল এর নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা বলে তিনি জানান এছাড়া বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল , খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান সহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।