সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চৌগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১১-০১ ২৩:৪০:১০

যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোসাব্বের হোসেন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌসী খাতুন। এসময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, মোহাম্মদ সুজাউদ্দিন শেখসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী যুবক-যুবতীর মাঝে ১৫ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ঋণের চেক ও সনদপ্রত্র বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর