শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চাঁপাইনবাঞ্জ ও রাজশাহীর চার উপজেলা সীমান্তে ২২ কোটি টাকার মাদক সহ চেরাচালান পন্য জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৭ ১৭:৫৩:১৮

বিজিবি’র উত্তর-পশ্চিম রংপুর রিজিওন ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক সহ চেরাচালান পন্য জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিওন (রংপুর রিজিয়ন) বছরেরর প্রথম ১০ মাসে অর্থাৎ পহেলা জানুয়ারী থেকে ৩১ অক্টোবর পর্যন্ত  দায়িত্বপূর্ণ ১ হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২১ কেটি টাকারও বেশি মূল্যের   বিভিন্ন মাদকদ্রব্য সহ বিভিন্ন প্রকার চোরচালান পন্য জব্দ করেছে।
রিজিওনের আওতায় ১৫টি ব্যাটালিয়নের  সদস্যরা এসব অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার হন ৬১৫ জন। জব্দ পণ্যের মধ্যে  উল্লেখযোগ্য  হচ্ছে ১৪টি আগ্নেয়াস্ত্র ও  ৪১ রাউন্ড গুর্লি  এবং ১.৬৫ কোিজ স্বর্ন। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ক্রিষ্টাল মেথ আইস, হেরাইন, দেশী ও বিদেশী মদ, ইয়াবা, ফেনসিডিল ও অনান্য ভারতীয় নেশার সিরাপ, ভারতীয় নেশার ট্যাবলেট ও নেশার ইনজেকশন ইত্যাদি।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুৃটি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চারটি উপজেলা সীমান্ত থেকে ওই সময়ে ২২ কোটি টাকার মাদক সহ চোরাচালান পন্য জব্দ করেছে
চাঁপাইনবাবগঞ্জের  মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু ্  এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন( ৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক আল আমিন অপু বলেন, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধ ছাড়াও বিজিবি সদস্যরা মানবপাচার, অবৈধ সীমান্ত পারপার,অবৈধ অনুপ্রবেশ, জ¦ালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ  কাজ করছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ ও সীমান্ত এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেও  দায়িত্ব পালন করছে।
অধিনায়ক অপু আরও বলেন, বিগত এক বছরে ৫৯ বিজিবি দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (আংশিক) ও ভোলাহাট উপজেলা সীমান্তে  প্রায় ১৪ কোটি টাকা মূল্যের মাদক সহ চোরাচালান পন্য জব্দ করেছে।
এদিকে ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাকিব বলেন, বছরের প্রথম  ১০ মাসে দায়িত্বপূর্ণ এলাকা অর্থাৎ আংশিক শিবগঞ্জ, সদর ও আংশিক রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সীমান্ত থেকে ৮ কোটি টাকারও বেশী মূল্যের মাদক সহ চোরাচালান পন্য জব্দ করেছে বিজিবি। এ সময় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৪ কিলোমিটারের বেশী দায়িত্বপূর্ণ সীমান্ত হতে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল ৩৩১ টি গবাদিপশু, ভারতীয় বিড়ির মসলা, মোবাইল ফোন সহ মাদকদ্রব্য জব্দ হয়েছে। সার পাচার রোধেও সচেষ্ট রয়েছে বিজিবি।
৫৩ বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে ড্রোন ও সার্চ লাইটের ব্যবহার  জোরদার  করা হচ্ছে। এছাড়া গুরুত্পূর্ণ এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন, অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তথ্য আদান প্রদান ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।

 


এ জাতীয় আরো খবর