শনিবার, নভেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল নেশার সিরাপ ও ৩৫ কেজি বিড়ির মসলা জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২১ ০৮:৪৪:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও সদর উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে  ৩৩৮ বোতল ভারতীয় নেশার সিরাপ ও ৩৫ কেজি বিড়ির মসলা জব্দ করেছে বিজিবি। তবে  ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা মূল্যের এসব চোরচালান মালামাল জব্দের ঘটনায় কেউ আটক হয় নি।
বিজিবি জানায়, শুক্রবার(২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন তথ্যে গোমস্তাপুরের রামেশ^র মাঠ নামক স্থানে অভিযান চালায় বিভিষন বিওপির একটি দল। সীমান্ত মেইন পিলার ২২৯/৩৫ হতে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চালানো অভিযানে ১৫৩ বোতল ফেয়ারডিল ও ১৮৫ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়।
রাত ৯টার দিকে নওগাঁ ব্যাটালিনের (১৬বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, মাদক সিরাপের জব্দ মূল্য ১ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা। ওইসব সিরাপ গোমস্তাপুর থানায় জমা করা হবে।
এর আগে  শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জহুরপুর বিওপির একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৩১ হাজার ৫০০ টাকা  বাজার মূল্যের ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ হয়।
শুক্রবার রাত সোয়া ৯টার দিবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাকিব আহমেদ বলেন,জব্দ বিড়ির মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ।
বিজিবি  আরও জানায়, চোরচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।  


এ জাতীয় আরো খবর