চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল গুড় তৈরির দায়ে আনারুল হক নামে এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জব্দ ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের সরঞ্জামাদি স্থানীয়দের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। আনারুল হক শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকার মহসিন আলীর ছেলে।
আদালত সুত্র জানায়, বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) রাত ৯টার দিকে রনি বাজার সংলগ্ন এলাকায় ভেজাল গুড়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল গুড় প্রস্তুতের প্রমাণ পাওয়া গেলে পাওয়া গেলে আনারুল হককে পনের হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট উম্মে সালমা রুমা।
ম্যাজিষ্টেট উম্মে সালমা রুমা বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় আনরুল হককেঅর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানকালে শিবগঞ্জ থানা পুলিশের এএসআই শাহ আলম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পেছনে কারখানা বসিয়ে আখমাড়াই ছাড়াই গবাদিপশু ও ঘোড়ার খাদ্য হিসেবে ব্যবহৃত লালি বা ঝোলাগুড় বা চিটাগুড়,চিনি,কেমিক্যাল,ময়দা ইত্যাদি মিশিয়ে গুড় তৈরি করছিলেন আনারুল। উল্লেখ্য, মাত্র ৩ দিন আগে ৯ নভেম্বর একই এলাকায় একই কায়দায় ভেজাল গুড় তৈরির দায়ে অপর এক ব্যাক্তিতে ৩ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।