মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আ শ রা ফ আ হ মে দ

  • কী আছে জীবনে ?
  • ২০২৩-১০-০১ ২৩:৪০:০৫

৬৭>৬৮। 
মৃত্য নিয়ে একদম ভাবি না। 
তবু জন্মদিনে আগে আনন্দ পেতাম, 
এখন অকারণেই বিষন্নতা ঘিরে ধরে। 
সফলতার চেয়ে ব্যর্থতা বেশি, তাতে কী। 
নিজের ছোট্ট পৃথিবীতে 
এতটুকু ভালো থাকা জরুরি। 
সেই চেষ্টায়ই সময় যায়। 
চারদিকে তাকিয়ে বলতে চাই -- 
ভালো আছি। 
ছোট এক জীবনের যাপনকে 
যতদিন সম্ভব উপভোগ করা ছাড়া 
আর কোনো কাজ নেই। 
কী আছে জীবনে ?

 


এ জাতীয় আরো খবর