মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৮-২৫ ২১:২৮:১৩

কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হলে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ১১টা ১০ মিনিটে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বসতঘর থেকে ১ হাজার ৪৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মান্নানের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুরে। বর্তমানে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনিতে বসবাস করেন। শফিকুল ইসলামের বাড়ি কসবার হরিপুর এবং সাইফুল ইসলামের বাড়ি একই উপজেলার খাদলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল মান্নানের বিরুদ্ধে আগে দুটি, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর