মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

র জ ব ব ক শী

  • সৃজন
  • ২০২৩-১০-০১ ২২:৫৯:৫৯

এইখানে প্রজ্ঞা ও অভিজ্ঞতার শৈল্পিক বুনন
গভীর কল্পনার শাখা প্রশাখায়
রসকষে প্রস্ফুটিত জীবনালেখ্য 
সৌন্দর্যের অপার মুগ্ধতা 
চৈতন্য প্রদীপ হৃদয়ের গান 
ঘনিষ্ঠতায় টানে 
এইখানে ধূপের মত জ্বলে পুড়ে ছারখার করে 
চোখ ধাঁধানো রঙঢঙ 
উপরে চকচকে 
ভেতরে মাকালের মত ক্লেদাক্ত 
অনর্থক বাঁকাচোরা সুক্ষ্ম চালাকি প্রতারণার স্থান নেই 
আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে সময়ের ঢেউ

 


এ জাতীয় আরো খবর