বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সোলার প্যানেল জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৪ ১০:০৮:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।  তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, শুক্রবার(১৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন খবরের ভিত্তিতে নারয়ানপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে  অভিযান চালায় জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ হয়।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল রাকিব আহমেদ  অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ। সীমান্তে যে কোন পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি। 

 


এ জাতীয় আরো খবর